বিটিভি চাকরির লিখিত পরীক্ষার তারিখ ও কেন্দ্র

বিটিভি চাকরির লিখিত পরীক্ষার তারিখ ও কেন্দ্র

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) চাকরির লিখিত পরীক্ষার তারিখ ও কেন্দ্রসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। আজ রোববার (১৮ জানুয়ারি ২০২৬) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিটিভির ঊর্ধ্বতন হিসাবরক্ষক (১০ম গ্রেড) পদে মোট ৮২০ জন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

BTV Jobs

পরীক্ষার তারিখ ও সময়: আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার কেন্দ্র: আগারগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।

প্রবেশপত্রসংক্রান্ত তথ্য: প্রার্থীরা কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কাউকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনাবলি—

১. পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ১৫ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে।

২. পরীক্ষায় ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে (৪ ঘণ্টা)।

৩. পরীক্ষায় সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে সায়েন্টিফিক ক্যালকুলেটর বা কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।

বিজ্ঞপ্তির বিস্তারিত দেখুন এখানে

Similar Posts

Leave a Reply