দারাজ নিয়োগ বিজ্ঞপ্তি

দারাজ নিয়োগ বিজ্ঞপ্তি

দারাজ নিয়োগ বিজ্ঞপ্তি

দারাজ বাংলাদেশ লিমিটেড তাদের ট্রান্সপোর্ট বিভাগে টিম লিড পদে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ২১ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু করেছে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

দারাজ নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম: দারাজ বাংলাদেশ লিমিটেড

পদের নাম: টিম লিড

বিভাগ: ট্রান্সপোর্ট

পদসংখ্যা: ০১টি 

চাকরির ধরন: চুক্তিভিত্তিক 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: 

  • পরিবহন ব্যবস্থাপনা, ফ্লিট ব্যবস্থাপনা, যানবাহন ব্যবস্থাপনা বা সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রমাণিত অভিজ্ঞতা। 
  • বাংলাদেশের ট্রাফিক আইন এবং বিআরটিএ বিধিমালা সম্পর্কে ভালো জ্ঞান। 
  • কম্পিউটারে মৌলিক দক্ষতা (এমএস এক্সেল, এমএস ওয়ার্ড)। 

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর 

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: শুধু পুরুষ 

বয়সসীমা: কমপক্ষে ২৩ বছর

কর্মস্থল: ঢাকা (তেজগাঁও)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২০ ফেব্রুয়ারি ২০২৬