Free AI
- This topic is empty.
-
Topic
-
শিক্ষার্থীদের জন্য এক বছরের বিনা মূল্যের জেমিনাই প্রো সুবিধা চালু করেছে গুগল। ‘ব্যাক টু স্কুল’ কর্মসূচির আওতায় বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য এ অফার উন্মুক্ত করা হয়েছে।
Free AI
এই অফারের মাধ্যমে শিক্ষার্থীরা এক বছরের জন্য গুগল এআই প্রো (Google AI Pro) ব্যবহার করতে পারবেন। পাশাপাশি জেমিনাইয়ের সাধারণ ব্যবহারের তুলনায় বেশি সুবিধা, ৪০০ জিবি ক্লাউড স্টোরেজ এবং আরও কয়েকটি প্রিমিয়াম ফিচার বিনা খরচে পাওয়া যাবে।
কারা পাবেন এই সুবিধা?
বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরাও এ অফারের আওতায় আসবেন। তবে সুবিধা পেতে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। আবেদনকারীর নিজস্ব জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে, স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হওয়ার প্রমাণ দেখাতে হবে এবং বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর।
নিবন্ধনের জন্য ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্টে লগইন করে ‘Google One Student Page’-এ যেতে হবে। এরপর ‘Get Student Offer’ অপশনে ক্লিক করে দেশ হিসেবে বাংলাদেশ নির্বাচন করতে হবে। পরে বিশ্ববিদ্যালয়ের নাম, শিক্ষার্থীর নামসহ প্রয়োজনীয় তথ্য এবং বিশ্ববিদ্যালয় প্রদত্ত পরিচয়পত্রের তথ্য জমা দিতে হবে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে অফারটি সক্রিয় হবে।
এই বিশেষ শিক্ষার্থী অফারটি ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত গ্রহণ করা যাবে। তাই যোগ্য শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন করে সুবিধাটি নিতে পারবেন।
- You must be logged in to reply to this topic.