রানার গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান রানার গ্রুপে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির কর্পোরেট সেলস বিভাগে শূন্য পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। ৫ জানুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
রানার গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম ও সংখ্যা: সিনিয়র ম্যানেজার/সহকারী ম্যানেজার (কর্পোরেট সেলস) – ৩টি পদ
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ থেকে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ—উভয়েই আবেদন করতে পারবেন
কর্মক্ষেত্র: অফিস
বয়সসীমা: উল্লেখ করা হয়নি
কর্মস্থল: বাংলাদেশের যে কোনো স্থানে
বেতন ও সুযোগ–সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ–সুবিধা দেওয়া হবে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা নির্ধারিত লিংকে ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২৬