Shakib Al Hasan ছাড়াই বাংলাদেশ দল ঘোষণা

Shakib Al Hasan ছাড়াই বাংলাদেশ দল ঘোষণা
Shakib Al Hasan ছাড়াই বাংলাদেশ দল ঘোষণা

পাকিস্তান সিরিজের আর এক সপ্তাহ বাকি থাকলেও সাকিব আল হাসানের অনিশ্চয়তা কাটেনি। ফলে তাকে ছাড়াই পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

Shakib Al Hasan

শসাকিবের নামে ঝুলছে একাধিক মামলা। তার নিষ্পত্তি এখনও হয়নি। এসব মামলা সমাধান করে তবেই তাকে দেশে ফেরাতে চাইছে বিসিবি। সাকিবের আইনজীবীদের কাছ থেকে নথি নিয়ে তা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

কক্সবাজারে বোর্ড পরিচালক আসিফ আকবর সাংবাদিকদের বলেন, ‘সাকিবের যে আইনি বিষয়গুলো নিয়ে জটিলতা তৈরি হয়েছে, সেগুলো সমাধানের জন্য মন্ত্রণালয় ও বিসিবি একসঙ্গে কাজ করছে।’

তবে সেসব মামলার নিষ্পত্তি পাকিস্তান সিরিজের আগে শেষ হচ্ছে না। যার ফলে এই সিরিজ দিয়ে তার ফেরা হচ্ছে না। 

এদিকে সাকিবের ফিটনেস নিয়েও প্রশ্ন আছে। সঙ্গে তার অনুশীলন থেকে দূরে থাকাটাও একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। যার ফলে তাকে বিবেচনায় রাখছেন না নির্বাচকরা।

Shakib Al Hasan

পাকিস্তান সিরিজের দল বোর্ডে জমা হয়ে গেছে। সাকিবের নাম সেখানে নেই। জানা গেছে, এই দলে আছে নাহিদ রানা ও আফিফ হোসেনের নাম।