আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট নিয়োগ

Go Back
Report Abuse

আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট নিয়োগ

New Popular

Basic Information

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডের তিন ক্যাটাগরির পদে ৩৫ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট নিয়োগ

গত ৩ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৩ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

এক নজরে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ 

১. পদের নাম ও সংখ্যা: ব্যক্তিগত সহকারী ১০টি (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ। সাঁটলিপির গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ ও বাংলায় ৫০ শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।

২. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১২টি (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা। 

৩. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক ১৩টি (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা।

বয়সসীমা: ১ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে।

আবেদন ফি: ১ ও ২ নম্বর পদের আবেদন ফি ১১২ টাকা। ৩ নম্বর পদের আবেদন ফি ৫৬ টাকা। ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদে ফি ৫৬ টাকা। আবেদন জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ফি দিতে হবে। 

আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা itiiu.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৩ নভেম্বর ২০২৬, বিকাল ৫টা। 

Author Info

SkyFly

Member since 2 years ago
View Profile

Contact Listings Owner Form