আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাদের  কমিউনিকেশন বিভাগ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৮ জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। 

আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে আশা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: আশা

পদের নাম: ম্যানেজার

বিভাগ: কমিউনিকেশন

পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা: গণযোগাযোগ ও সাংবাদিকতা, ইংরেজি, উন্নয়ন অধ্যয়ন অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: ডিজিটাল মিডিয়া ও অ্যাডভোকেসি ক্যাম্পেইন পরিচালনার ক্ষেত্রে সফল কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় পেশাগত দক্ষতা (লেখা, বলা ও শোনার ক্ষেত্রে)। ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির বিষয়ে ব্যবহারিক জ্ঞান। গ্রাফিক ডিজাইন (অ্যাডোবি ফটোশপ/ইলাস্ট্রেটর) বা ভিডিও এডিটিং সফটওয়্যার জানা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। 

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর 

কর্মস্থল: ঢাকা

বেতন: ৭৫,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, নববর্ষ ভাতা (বৈশাখী) এবং সংস্থার নীতিমালা অনুযায়ী সকল অনুমোদিত সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ৩১ জুলাই ২০২৬ 

Similar Posts