গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি
গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি পাঁচটি ফ্যাকাল্টির আওতায় মোট ৩১টি বিভাগে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং লেকচারার পদে নিয়োগ দেবে। তবে মোট কতজনকে নিয়োগ দেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৬ এপ্রিল ২০২৬। ফ্যাকাল্টি ও বিষয়সমূহ: স্কুল অব এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড বিজনেসে ম্যানেজমেন্ট, উদ্যোক্তা উন্নয়ন, ফিন্যান্স, মার্কেটিং, অ্যাকাউন্টিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ও অর্থনীতি বিষয়ে শিক্ষক নেওয়া হবে। স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স, এআই ও মেশিন লার্নিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং হেলথ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অন্তর্ভুক্ত। স্কুল অব সোশ্যাল বিজনেসে সোশ্যাল বিজনেস, মাইক্রোফিন্যান্স, ইনোভেশন ও ডেভেলপমেন্ট স্টাডিজ রয়েছে। স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসে ইংরেজি, ইতিহাস, দর্শন, সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান ও এথনিক স্টাডিজ অন্তর্ভুক্ত। স্কুল অব সায়েন্সেসে জীববিজ্ঞান, মলিকুলার বায়োলজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিবেশবিজ্ঞান, স্বাস্থ্যসেবা, ফিজিক্যাল সায়েন্স এবং নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা: প্রার্থীদের জার্নাল প্রকাশনা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। লেকচারার পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি প্রয়োজন। সহকারী অধ্যাপক বা তার ঊর্ধ্বতন পদে আবেদন করতে হলে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি থাকলে তা অগ্রাধিকার পাবে। পাশাপাশি কার্যকরভাবে পাঠদানের সক্ষমতা থাকতে হবে। পিএইচডিধারীদের ক্ষেত্রে গবেষণায় দৃঢ় সম্ভাবনা থাকা গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের অগ্রাধিকারভিত্তিক ক্ষেত্রগুলোতে। বেতন ও আবেদন: নির্বাচিত প্রার্থীদের জন্য বাজারসম্মত বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের recruitment@grameenu.ac ঠিকানায় ই–মেইলের মাধ্যমে আবেদন করতে হবে।