টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনজিও ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস)। পৃথক পাঁচ পদে মোট ১৪০০ জনকে নিয়োগ দেবে সংস্থাটি। আগ্রহী প্রার্থীরা ডাক বা কুরিয়ার যোগে সরাসরি আগামী ২৫ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।
টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তির বিবরণঃ
প্রতিষ্ঠানের নাম: ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস)
পদের সংখ্যা: ৫ পদে ১৪০০ জন
পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা ও বেতন কাঠামো:
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: নির্ধারিত নয়
কর্মস্থল: যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ৩০০ টাকার মানি রশিদ অথবা ব্যাংক জমার মূল রশিদ (অফেরতযোগ্য) আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
আবেদনের প্রক্রিয়া: আবেদনের সঙ্গে সদ্য তোলা ৩ কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার প্রমাণপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপিসহ, সচল মোবাইল নম্বর ও ই-মেইল অ্যাড্রেস সন্বলিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত পাঠাতে হবে। আবেদন পরিচালক (এইচআর-এম অ্যান্ড অ্যাডমিন) বরাবর করতে হবে এবং খামের উপর পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখ করতে হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: টিএমএসএস প্রধান কার্যালয়, টিএমএসএস ভবন, ৬৩১/৫, পশ্চিম কাজীপাড়া, মিরপুর-১০, ঢাকা-১২১৬।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ মে, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।