বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজিতে ‘বৈজ্ঞানিক কর্মকর্তা’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৪ ফেব্রুয়ারি বিকাল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
বিভাগের নাম: ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি
পদের বিবরণ
পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/-
গ্রেড: গ্রেড- ৯
আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা:
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে জীবপ্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর (থিসিসসহ) ডিগ্রি; (খ) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)বা সমমানের পরীক্ষা হইতে স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত অন্যূন ৩ (তিন)টি ১ম বিভাগ, শ্রেণী বা সমমানের Cumulative Grade Point Average (সিজিপিএ): তবে শর্ত থাকে যে, কোন পরীক্ষায় ৩য় বিভাগ, শ্রেণী বা সমমানের Cumulative Grade Point Average (সিজিপিএ) গ্রহণযোগ্য হইবে না।
বয়স: ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এপিডেভিট গ্রহণযোগ্য হবে না।
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে পারবেন। আবেদন টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে প্রতিটি পদের জন্য ২২৩ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৫টা পর্যন্ত।
Discover more from CAREERBD
Subscribe to get the latest posts sent to your email.




