বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) তাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক সংগঠনটি ২১ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু করেছে। যা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। 

বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) 

পদের নাম: এক্সিকিউটিভ, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট

পদসংখ্যা: ০২টি 

শিক্ষাগত যোগ্যতা: ইকোনোমিকস, ইন্টারন্যাশনাল রিলেশনস, পাবলিক এডমিনিস্ট্রেশন অথবা ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে ন্যূনতম স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: 

  • বাংলা ও ইংরেজি উভয় ভাষায় দাপ্তরিক চিঠি আদান-প্রদান এবং নীতিনির্ধারণী প্রতিবেদন লেখায় বিশেষ পারদর্শী হতে হবে। 
  • ডাটা প্রেজেন্টেশনের জন্য মাইক্রোসফট অফিস এ উন্নত দক্ষতা থাকা আবশ্যক।

অভিজ্ঞতা: কমপক্ষে ৪ থেকে ৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: বাংলাদেশের যে কোনো স্থান। 

বেতন: আলোচনা সাপেক্ষে (যোগ্যতা অনুযায়ী আকর্ষণীয় বেতন প্রদান করা হবে)।

অন্যান্য সুবিধা: বাজুসের নিয়ম অনুযায়ী বছরে ২টি উৎসব বোনাস এবং প্রভিডেন্ট ফান্ডসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২৬