বিআরডিবি নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) অধীনে পল্লী কর্মসংস্থান সহয়তা কর্মসূচি (ইরেসপো) পরিচালনার জন্য তিনটি পদে ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। শুধুমাত্র, খুলনা বিভাগের স্থায়ী বাসিন্দারা আবেদনের সুযোগ পাবেন।
বিআরডিবি নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম ও সংখ্যা
১. সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো): ৪টি
২. হিসাব সহকারী (ইরেসপো): ১টি
৩. মাঠ সংগঠক (ইরেসপো): ৯টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
১. সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে দ্বিতীয় বিভাগে স্নাতক, স্নাতকোত্তর অথবা সমমান। কম্পিউটার পরিচালনায় দক্ষতা।
২. হিসাব সহকারী: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগ থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতক অথবা সমমান। কম্পিউটার পরিচালনায় দক্ষতা। Advertisement
৩. মাঠ সংগঠক: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা সমমান।
আবেদনের সময়সীমা: ১৪ সেপ্টেম্বর ২০২৬ থেকে ১৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত
আবেদন পদ্ধতি: অফলাইন
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই খুলনা বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে।
কর্মস্থল: খুলনা বিভাগ
বয়স: সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩৫ বছর।