মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি

মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি

মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি

মন্ত্রিপরিষদ বিভাগ এবং এর আওতাধীন তোশাখানা ইউনিট ও তোশাখানা জাদুঘরে একাধিক পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনের আহ্বান করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাঠামো যা সরকারের কার্যনির্বাহী শাখাকে সহায়তা করে। এই বিভাগটি সরকারের নীতি নির্ধারণ এবং বাস্তবায়নে একটি অবিচ্ছেদ্য ভূমিকা পালন করে, বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের মধ্যে সমন্বয় সাধন করে।

মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তির বিবরণঃ

পদের নাম ও শূন্যপদ:

  • সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (৪) 
  • তথ্য আপলোডকারী (৩)
  • হিসাবরক্ষক (১)
  • লাইব্রেরি সহকারী (১)
  • অফিস সহকারী (৫)
  • গ্যালারি অ্যাটেনডেন্ট (১)
  • স্টোর কিপার (১)
  • ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (৫)
  • ইলেকট্রিশিয়ান (১)
  • রিসিপশনিস্ট (১)
  • প্রকাশনা সহকারী (১)
  • নিরাপত্তা প্রহরী (১)  
  • অফিস সহায়ক (৩)।

বয়সসীমা:

২০২৬ সালের ১ এপ্রিল তারিখে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। তবে মন্ত্রিপরিষদ বিভাগের ১ ও ৫ নম্বর ক্রমিকভুক্ত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।  

আবেদনের পদ্ধতি:

আগ্রহীরা নির্ধারিত ওয়েবসাইট MHA.teletalk.com.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়:অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৮ মে ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।

পরীক্ষা সংক্রান্ত তথ্য:

লিখিত পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র সংক্রান্ত তথ্য প্রবেশপত্রের মাধ্যমে জানানো হবে। এ সংক্রান্ত আপডেট ওয়েবসাইট বা প্রার্থীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।