আরএফএল নিয়োগ বিজ্ঞপ্তি
দেশের অন্যতম শিল্পগোষ্ঠী আরএফএল গ্রুপে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে আবেদনের জন্য পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। ইতোমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হিসেবে বিবিএ অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে।
আরএফএল নিয়োগ বিজ্ঞপ্তি
আরএফএল গ্রুপে নিয়োগের বিস্তারিত
প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ
বিভাগ: ব্র্যান্ড
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
পদসংখ্যা: ১০ জন
চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ অথবা বিবিএ (মার্কেটিং)
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বয়সসীমা: ২২ থেকে ৩০ বছর
বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে
আবেদন শুরু: ২৩ আগস্ট ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২২ সেপ্টেম্বর ২০২৬
আবেদন পদ্ধতি: অনলাইনে
কর্মস্থল: ঢাকা; ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন আরএফএল গ্রুপ।