আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট/অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতোমধ্যে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
আড়ং নিয়োগ বিজ্ঞপ্তির বিবরণঃ
এ পদে আবেদনের জন্য প্রার্থীর সংশ্লিষ্ট কাজে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।
চাকরির বিবরণ
– প্রতিষ্ঠানের নাম: আড়ং
– পদের নাম: অ্যাসিস্ট্যান্ট/অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার
– পদসংখ্যা: নির্ধারিত নয়
– চাকরির ধরন: বেসরকারি, পূর্ণকালীন
– প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
– শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (সিএসই) অথবা সমমান
– অভিজ্ঞতা: ২-৩ বছর
– বেতন: আলোচনা সাপেক্ষে
– বয়সসীমা: নির্ধারিত নয়
– কর্মস্থল: ঢাকা
আবেদনের সময় ও পদ্ধতি
আড়ংয়ের এ পদে আবেদন শুরু হয়েছে ১০ নভেম্বর ২০২৬ থেকে। আবেদন করা যাবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নির্বাচিত প্রার্থীর ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীরা আড়ংয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে প্রতিষ্ঠানের নির্ধারিত অনলাইন আবেদন লিংকে প্রবেশ করতে পারবেন। আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।