অ্যাপেক্স ফুটওয়্যার নিয়োগ বিজ্ঞপ্তি

দেশের শীর্ষস্থানীয় জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ডিজাইন ল্যাব (প্রোডাক্ট ডেভেলপমেন্ট) বিভাগে অফিসার/এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে। গত ২৯ মার্চ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত।
অ্যাপেক্স ফুটওয়্যার নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত পদসংখ্যা উল্লেখ না থাকলেও যোগ্য প্রার্থীদের মধ্য থেকে একাধিক জনবল নেওয়া হতে পারে। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
পদের নাম: অফিসার/এক্সিকিউটিভ
বিভাগ: ডিজাইন ল্যাব (প্রোডাক্ট ডেভেলপমেন্ট)
কর্মস্থল: গাজীপুরের কালিয়াকৈর
চাকরির ধরন: ফুলটাইম (কারখানাভিত্তিক)
যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনকারীদের লেদার বা ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ট্যানারি বা ফুটওয়্যার খাতে কাজের দক্ষতা এবং জুতা পণ্য উন্নয়ন প্রক্রিয়া সম্পর্কে ভালো ধারণা থাকা জরুরি। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ২৬ থেকে ৩২ বছরের মধ্যে নির্ধারণ করা হয়েছে।
বেতন ও সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেওয়া হবে—
- গ্র্যাচুইটি
- কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড
- বার্ষিক বেতন পর্যালোচনা
- বছরে দুটি উৎসব বোনাস
- জীবন বিমা (দুর্ঘটনা ও হাসপাতালে ভর্তির ক্ষেত্রে)
- হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ছাড়
- ভর্তুকিযুক্ত দুপুরের খাবার
- ডে-কেয়ার সুবিধা
- অ্যাপেক্স পণ্যে বিশেষ ছাড়
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৮ এপ্রিল ২০২৬