• পরিণীতা (পেপারব্যাক)

    এমনই একটি উপন্যাস ‘পরিণীতা’, যার মূল বিষয়বস্তু হলো যন্ত্রণাকাতর দুঃসহ কেরানিজীবন। ষাট টাকা মাসিক বেতনের কন্যাদায়গ্রস্ত অসহায় ব্যাংক-কেরানি গুরুচরণের জীবনকাহিনী চিত্রিত হয়েছে উপন্যাসটিতে। এছাড়াও রয়েছে ললিতা, শেখর আর গিরিনের সম্পর্কের টানাপোড়েন, যার মাধ্যমে লেখক মানবমনের ইন্দ্রিয়বৃত্তের দ্বন্দ্বের রূপ দেখিয়েছেন।

    শরৎচন্দ্র এখানে ঘটিয়েছেন ইতিহাসের প্রেক্ষাপটে রাষ্ট্র, সমাজ ও সমকালকে ধারণ করা এমনি এক চিত্রায়ণ, যা সহজেই পাঠক এবং সমালোচককে আকৃষ্ট করে।