ডিএসসিসি নিয়োগ বিজ্ঞপ্তি

ডিএসসিসি নিয়োগ বিজ্ঞপ্তি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) পুঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৬টি পদে ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি বাবদ ২২৩ টাকা পরিশোধ করতে হবে।

ডিএসসিসি নিয়োগ বিজ্ঞপ্তি

এক নজরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নিয়োগ  

পদের বিবরণ

ডিএসসিসি নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

আবেদন শুরু: ৫ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা

আবেদনের শেষ তারিখ: ২৬ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত

আবেদন পদ্ধতি: অনলাইনে

চাকরির ধরন: অস্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।    

কর্মস্থল: ঢাকা

বয়স: ৫ নভেম্বর ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ২২৩ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।