ছারপোকা তাড়ানোর উপায়

  • Creator
    Topic
  • #46320
    SkyFly
    Keymaster

      ছারপোকা একটি ছোট্ট পরজীবী পতঙ্গবিশেষ। এটি মানুষ ও উষ্ণ রক্তবিশিষ্ট অন্যান্য পোষকের রক্ত খেয়ে বেঁচে থাকে এ পোকাটি বিছানা, মশারী, বালিশের এক প্রান্তে বাসা বাঁধলেও ট্রেন কিংবা বাসের আসনেও এদের দেখা মেলে। বিছানার পোকা হলেও এর অন্যতম পছন্দের আবাসস্থল হচ্ছে – ম্যাট্রেস, সোফা এবং অন্যান্য আসবাবপত্র।পুরোপুরি নিশাচর না হলেও ছারপোকা সাধারণত রাতেই অধিক সক্রিয় থাকে এবং মানুষের অগোচরে রক্ত চোষে নেয়। মশার ন্যায ছোট্ট কামড় বসিয়ে এরা স্থান ত্যাগ করে।

      How to get rid of bed bugs

      ছারপোকা তাড়ানোর উপায়

      গরম পানিতে কাপড় ধোয়া, কড়া রোদে আসবাবপত্র শুকানো এবং নিয়মিত ঘর পরিষ্কার রাখা সবচেয়ে কার্যকর উপায়।

    • Author
      Replies
      • ছারপোকা তাড়ানোর ঘরোয়া উপায়

        October 3, 2026 at 3:37 pm #46331
        ঘরোয়া ও কার্যকর উপায়
        • গরম পানি: বিছানার চাদর ও কাপড় ৬০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার গরম পানিতে ধুতে হবে।

        • রোদ ও তাপ: তোশক, ম্যাট্রেস এবং আসবাবপত্র কড়া রোদে ভালোভাবে শুকাতে হবে।

        • স্যাভলন বা ডেটল স্প্রে: ২৫০ গ্রাম পানিতে ৪ চা-চামচ স্যাভলন বা ডেটল মিশিয়ে স্প্রে করলে ছারপোকার উপদ্রব কমে।

        • ন্যাপথলিন ও কেরোসিন: গুঁড়ো ন্যাপথলিন উপদ্রবপ্রবণ স্থানে ছিটিয়ে দেওয়া এবং আসবাবপত্রে কেরোসিনের প্রলেপ ব্যবহার করা যেতে পারে।
      • You must be logged in to reply to this topic.