শাহজালাল বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য

শাহজালাল বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য

শাহজালাল বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য
শাহজালাল বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য
শাহজালাল বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য
শাহজালাল বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদনকারী শিক্ষার্থীদের প্রবেশপত্র ও আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

sust admission

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (Admit Card) এবং আসনবিন্যাস (Seat Plan) বর্তমানে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। যাঁরা সফলভাবে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করেছেন, তারা তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করার পর ড্যাশবোর্ড থেকে প্রবেশপত্র এবং বিস্তারিত আসনবিন্যাস দেখতে পারবেন।’

আসন কত—

এ বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৫৬৬ আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। এসব আসনের পাশাপাশি অতিরিক্ত ৭৭টি আসন সোসাইটিজ মেরিট অ্যালোকেশনের (এসএমএ) জন্য সংরক্ষিত থাকবে।

ভর্তি পরীক্ষার সময়সূচি—

—‘এ’ ইউনিট: ১৩ জানুয়ারি ২০২৬, বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা।
—‘বি’ ইউনিট: ১৪ জানুয়ারি ২০২৬, বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা।

ভর্তি পরীক্ষার ভেন্যু—

sust admission

sust admission

ভর্তি পরীক্ষা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), সিলেট এবং সিলেট শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। এ ছাড়া ঢাকার নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।