তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট স্কলারশিপ

তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট স্কলারশিপ

তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট স্কলারশিপ (টিআইজিপি) দেশটির অন্যতম মর্যাদাপূর্ণ একটি শিক্ষাবিষয়ক প্রোগ্রাম। ২০২৬ সালের এ প্রোগ্রামের জন্য আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। একাডেমিক বছর ২০২৬-২৭–এর জন্য এই বৃত্তি শুধু আন্তর্জাতিক পিএইচডি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারলেও চীন, তাইওয়ান ও হংকংয়ের নাগরিকেরা আবেদন করতে পারবেন না।

Taiwan International Graduate Program

অ্যাকাডেমিক সিনিতা ও তাইওয়ানের শীর্ষস্থানীয় জাতীয় গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোর যৌথ উদ্যোগে পরিচালিত এই পিএইচডি স্কলারশিপ সম্পূর্ণভাবে ইংরেজি মাধ্যমে পরিচালিত হবে। বিশেষ ব্যাপার হলো আবেদনের কোনো ফি নেই।

১৪টি গবেষণাক্ষেত্রে বৃত্তি

২০২৬ সালের টিআইজিপি বৃত্তিতে মোট ১৪টি সাবপ্রোগ্রাম চালু রয়েছে। প্রতিটি আবেদনকারী শুধু একটি প্রোগ্রামেই আবেদন করতে পারবেন। এর আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে বায়োমেডিসিন, ন্যানো সায়েন্স, আর্থ সিস্টেম সায়েন্সসহ নানা অগ্রগামী বিষয়ে গবেষণার সুযোগ রয়েছে।

আবেদনের যোগ্যতা

– বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী (চীন, তাইওয়ান ও হংকং ব্যতীত)।

– স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

– ইংরেজি দক্ষতার প্রমাণপত্র (যদি ইংরেজি মাধ্যমের দেশ বা বিশ্ববিদ্যালয় থেকে আগের ডিগ্রি না হয়ে থাকে)

– সংশ্লিষ্ট প্রোগ্রামের নির্দিষ্ট প্রয়োজনীয়তা পূরণ করতে হবে

বৃত্তির সুবিধা

– মাসিক প্রায় ১ হাজার ২৫০ মার্কিন ডলার ভাতা।

– প্রথম বছরের ফলাফলের ভিত্তিতে আরও এক বছর ভাতা সম্প্রসারণ।

– কোনো রেজিস্ট্রেশন ফি নেই।

– তাইওয়ানের শীর্ষ গবেষণা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ।

প্রয়োজনীয় কাগজপত্র

– স্নাতক ও স্নাতকোত্তর সনদ ও ট্রান্সক্রিপ্ট (ইংরেজিতে)

– পাসপোর্ট

– ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট

– তিনটি সুপারিশপত্র

– সিভি, স্টেটমেন্ট অব পারপাস

– থিসিসের সারসংক্ষেপ

আবেদনপদ্ধতি

–TIGP-এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

-পছন্দের প্রোগ্রাম নির্বাচন করে যোগ্যতা যাচাই।

-অনলাইন ফরম পূরণ করে প্রয়োজনীয় সব নথিপত্র আপলোড।

-নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১ ফেব্রুয়ারি ২০২৬


Discover more from CAREERBD

Subscribe to get the latest posts sent to your email.

Similar Posts

Leave a Reply