জেলা পরিষদ কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি

জেলা পরিষদ কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি

জেলা পরিষদ কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি

ফেনী জেলা পরিষদ কার্যালয়ে পাঁচটি শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবে না। আবেদনের শেষ তারিখ ১২ এপ্রিল ২০২৬।

জেলা পরিষদ কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি

চাকরির বিবরণ—

১. পদের নাম: ড্রাইভার

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাস ও ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা।

২. পদের নাম: ইলেকট্রিশিয়ান

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনো শিক্ষাবোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সরকার কর্তৃক কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক ট্রেডের ওপর ছয় মাস মেয়াদি প্রশিক্ষণ সার্টিফিকেট থাকবে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৩. পদের নাম: বার্তাবাহক

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনো শিক্ষাবোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা।

৪. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনো শিক্ষাবোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

৫. পদের নাম: নৈশপ্রহরী

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

বয়সসীমা

১৮–৩২ বছর।

আবেদনের নিয়ম—

নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্রে খামের ওপর পদের নাম উল্লেখপূর্বক প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, ফেনী বরাবরে ডাকযোগে পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না।

নির্ধারিত আবেদন ফরম জেলা পরিষদ কার্যালয়, ফেনী–এর অফিস হতে অথবা জেলা পরিষদ, ফেনী–এর ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদন ফি—

১০০ টাকা (সোনালী ব্যাংকের যেকোনো শাখা হতে প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, ফেনী–এর অনুকূলে পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করতে হবে)।

আবেদনের শেষ তারিখ— ১২ এপ্রিল ২০২৬