ইসলামী ব্যাংক হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি

ইসলামী ব্যাংক হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি

ইসলামী ব্যাংক হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী ব্যাংক হাসপাতাল। লিফট এটেনডেন্ট (পুরুষ) পদে জনবল নিয়োগের জন্য হাসপাতালটি এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৩ আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত। 

ইসলামী ব্যাংক হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। 

এক নজরে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: ইসলামী ব্যাংক হাসপাতাল

পদের নাম: লিফট এটেনডেন্ট (পুরুষ)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পাস 

অন্যান্য যোগ্যতা: ইলেকট্রিক্যালে বেসিক কোর্স সম্পন্ন এবং লিফট মেইনটেনেন্স ও রক্ষণাবেক্ষণের কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার। 

অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর 

কর্মস্থল: বরিশাল, চট্টগ্রাম (আগ্রাবাদ), ঢাকা, খুলনা, রাজশাহী

বেতন: ঢাকা, চট্টগ্রাম ১৭,৫০০ টাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ১৬,৫০০ টাকা (সর্বসাকুল্যে) 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২০ আগস্ট ২০২৬