এনটিভি নিয়োগ বিজ্ঞপ্তি
এনটিভি নিয়োগ বিজ্ঞপ্তি
Basic Information
বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ডিজিটাল প্ল্যাটফর্ম ‘এনটিভি অনলাইন’ বিভাগে সাতটি পদে ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। চিফ অব ডিজিটাল সেলস, সিনিয়র ম্যানেজার (ডিজিটাল সেলস), সিনিয়র ওয়েব ডেভেলপার, নিউজরুম এডিটর (মাল্টিমিডিয়া), ক্রীড়া প্রতিবেদক, প্রেজেন্টার কাম নিউজরুম এডিটর ও ভিডিও এডিটর পদে এসব নিয়োগ দেওয়া হবে।
এনটিভি নিয়োগ বিজ্ঞপ্তি
যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী ১০ আগস্টের মধ্যে আবেদন করা যাবে।
পদের নাম ও বিবরণ
১. পদের নাম: চিফ অব ডিজিটাল সেলস
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি, দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং অসাধারণ পোর্টফোলিও থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য
অন্যান্য যোগ্যতা: ডিজিটাল মিডিয়া ল্যান্ডস্কেপ, অনলাইন বিজ্ঞাপন মডেল (যেমন: সিপিএম, সিপিসি) এবং ট্রেন্ড সম্পর্কে গভীর ও স্পষ্ট ধারণা।ক্লায়েন্ট ম্যানেজমেন্টে পারদর্শী।
বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সাবলীল এবং পেশাদার যোগাযোগের দক্ষতা।
প্রেজেন্টেশন তৈরি ও ডেটা অ্যানালাইসিসে ভালো কর্মদক্ষতা।
অভিজ্ঞতা: ন্যূনতম ১০ বছর
লিড বা ম্যানেজারিয়াল পজিশনে অন্তত ২ বছর টিম পরিচালনার অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
২. পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ, ডিজিটাল সেলস
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতকোত্তর, দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতা এবং অসাধারণ পোর্টফোলিও থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
অন্যান্য যোগ্যতা: ডিজিটাল মার্কেটিং বা মিডিয়া ম্যানেজমেন্টের ওপর কোনো অতিরিক্ত সার্টিফিকেশন থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
৩. পদের নাম: সিনিয়র ওয়েব ডেভেলপার
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর, অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
অভিজ্ঞতা: ৫ বছর
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
৪. পদের নাম: নিউজরুম এডিটর
বিভাগ: মাল্টিমিডিয়া
পদসংখ্যা: ৩
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অভিজ্ঞতা: কমপক্ষে ১/২ বছর
বয়স: সর্বোচ্চ ২৫ বছর
৫. পদের নাম: ক্রীড়া প্রতিবেদক
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক, তবে ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, অনলাইন প্ল্যাটফর্মে সাংবাদিকতায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ২৮ বছর।
৬. পদের নাম: প্রেজেন্টার কাম নিউজরুম এডিটর
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
বয়সসীমা: সর্বোচ্চ ২৮ বছর
৭. পদের নাম: ভিডিও এডিটর
পদসংখ্যা: ৩
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক, অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। তবে কারিগরি বিষয়ে সনদধারীরাও আবেদন করতে পারবেন।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: ঢাকা
আবেদন: অনলাইন
আবেদনের সময়সীমা: ১০ আগস্ট ২০২৬
আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।