ওয়ান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি

ওয়ান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি

ওয়ান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান ওয়ান ব্যাংক পিএলসি। ব্যাংকটির রিটেল মনিটরিং অ্যান্ড রিকভারি ইউনিট বিভাগ কালেকশন অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। 

ওয়ান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি

বুধবার, ২৪ জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন চলবে আগামী ৭ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। 

প্রতিষ্ঠানের নাম: ওয়ান ব্যাংক পিএলসি

পদের নাম: কালেকশন অফিসার

বিভাগ: রিটেল মনিটরিং অ্যান্ড রিকভারি ইউনিট

লোকবল নিয়োগ: ১০ জন 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি 

অন্যান্য যোগ্যতা: অনলাইন প্ল্যাটফর্ম এবং মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারে দক্ষ।

অভিজ্ঞতা: একই ধরনের কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: কমপক্ষে ২৪ বছর 

কর্মস্থল: ঢাকা, ঢাকা (সাভার), গাজীপুর, নারায়ণগঞ্জ

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ০৭ জুলাই ২০২৬