ডেল্টা লাইফ ইনস্যুরেন্স নিয়োগ বিজ্ঞপ্তি

ডেল্টা লাইফ ইনস্যুরেন্স নিয়োগ বিজ্ঞপ্তি

ডেল্টা লাইফ ইনস্যুরেন্স নিয়োগ বিজ্ঞপ্তি

দেশের বিমা খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সম্প্রতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘অ্যাকাউন্টস/ ভ্যাট অ্যান্ড ট্যাক্স’ বিভাগে লোকবল নিয়োগ দেবে। গত ০৯ এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

ডেল্টা লাইফ ইনস্যুরেন্স নিয়োগ বিজ্ঞপ্তির বিবরণঃ

প্রতিষ্ঠানের নাম: ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড

পদের নাম: এক্সিকিউটিভ 

বিভাগ: অ্যাকাউন্টস/ ভ্যাট অ্যান্ড ট্যাক্স

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: এমবিএ

অন্যান্য যোগ্যতা: আর্থিক প্রতিষ্ঠানে, অভ্যন্তরীণ নিরীক্ষা/হিসাব/ভ্যাট ও কর বিষয়ে অভিজ্ঞতা

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা:  সর্বোচ্চ ৩৫ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গ্রুপ ও স্বাস্থ্য বিমা, উৎসব এবং ইনসেনটিভ বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৬