বনশিল্প উন্নয়ন করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (BFIDC) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত জাতীয় প্রতিষ্ঠান, যা মূলত দেশের বনজ সম্পদের বাণিজ্যিক ব্যবস্থাপনা ও বনশিল্পের উন্নয়নে কাজ করে থাকে।
বনশিল্প উন্নয়ন করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনে ১১২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর।
পদের নাম ও সংখ্যা
১. সহকারী হিসাব কর্মকর্তা
পদসংখ্যা: ১৯
২. সহকারী মাঠ তত্ত্বাবধায়ক
পদসংখ্যা: ৩৭
৩. উচ্চ বিভাগীয় সহকারী (প্রশাসন)
পদসংখ্যা: ১৪
৪. উচ্চ বিভাগীয় সহকারী (হিসাব)
পদসংখ্যা: ১৫
৫. নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (প্রশাসন)
পদসংখ্যা: ১৪
৬. নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব)
পদসংখ্যা: ১৩
বেতন
১. সহকারী হিসাব কর্মকর্তা: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
২. সহকারী মাঠ তত্ত্বাবধায়ক: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)
৩. উচ্চ বিভাগীয় সহকারী (প্রশাসন): ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৪. উচ্চ বিভাগীয় সহকারী (হিসাব): ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৫. নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (প্রশাসন): ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৬. নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব): ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
বয়সসীমা: ১৮ থেকে ৩২
আবেদনের মাধ্যম: অনলাইন
আবেদন ফি: ১ ও ২ নম্বর পদ: ১৬৮ টাকা (সার্ভিস চার্জসহ); ৩ থেকে ৬ নম্বর পদ: ১১২ টাকা (সার্ভিস চার্জসহ)।
আবেদনের সময়সীমা: ৯ সেপ্টেম্বর ২০২৬ থেকে ২৯ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।
২১ মে ২০২৪ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যারা ইতোমধ্যে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।