সোনালী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি
সোনালী ব্যাংকে ‘চিফ সিকিউরিটি অফিসার (সিএসও)’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) পদমর্যাদার এই পদে ২ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৬।
Sonali bank career
পদের নাম: চিফ সিকিউরিটি অফিসার
পদমর্যাদা: ডেপুটি জেনারেল ম্যানেজার
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কোনো শিক্ষাগত পরীক্ষায় তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর বা সমপদমর্যাদার কর্মকর্তা হতে হবে।
বয়সসীমা
২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৫২ বছর।
চাকরির ধরন
চুক্তিভিত্তিক (২ বছর)।
বেতন-ভাতা
মাসিক ২ লাখ ৫০ হাজার টাকা।
আবেদনের নিয়ম
প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র প্রেরণ করতে হবে।
আবেদনের ঠিকানা: জেনারেল ম্যানেজার, মানবসম্পদ উন্নয়ন বিভাগ, সোনালী ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়, ৩৫-৪২, ৪৪ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা।
আবেদনের শেষ তারিখ:২৯ সেপ্টেম্বর ২০২৬
বিস্তারিত দেখুন ঠিকানায়।