এসএসসি বোর্ড চ্যালেঞ্জের ফলাফল
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল গত ১০ আগস্ট ২০২৬ প্রকাশিত হয়। গত ১৭ আগস্ট খাতা পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জের শেষ তারিখ ছিল।
SSC Result
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রকাশ করা হবে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের জন্য এবার রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। সব মিলিয়ে প্রায় ১৩ লাখ উত্তরপত্র পুনরায় যাচাই করা হচ্ছে।
ফলাফল দেখার নিয়ম
বোর্ড চ্যালেঞ্জের ফলাফল দুটি প্রধান উপায়ে জানা যায়:
- এসএমএস (SMS) এর মাধ্যমে: ফলাফল প্রকাশের পর আবেদনকারীর মোবাইল নম্বরে শিক্ষা বোর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত ফলাফল পাঠিয়ে দেওয়া হয়।
- অনলাইনে: সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট বা Education Board Results Portal-এ রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখতে পাওয়া যায়।