ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি

ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্বাস্থ্যসেবা মূলক প্রতিষ্ঠানটি সিনিয়র মেডিকেল অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তির বিবরণঃ

গতকাল ৮ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার

পদের নাম: সিনিয়র মেডিকেল অফিসার 

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস বা সমতুল্য ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: হাসপাতালে কাজের দক্ষতা 

অভিজ্ঞতা: কমপক্ষে ৬ বছর 

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর

শর্ত: প্রার্থীকে অবশ্যই অধূমপায়ী হতে হবে।

কর্মস্থল: ঢাকা (কেরানীগঞ্জ)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৮ এপ্রিল ২০২৬