ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ নিয়োগ বিজ্ঞপ্তি

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ নিয়োগ বিজ্ঞপ্তি

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ নিয়োগ বিজ্ঞপ্তি

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)–তে ২৩টি শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩ থেকে ১৭ গ্রেডে এই নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২৬ এপ্রিল ২০২৬।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ নিয়োগ বিজ্ঞপ্তি

চাকরির বিবরণ—

১. পদের নাম: ব্যক্তিগত সহকারী

পদসংখ্যা: ০৪

বেতন স্কেল: (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।

২. পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ০৭

বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।

৩. পদের নাম: স্টোর কিপার

পদসংখ্যা: ০১

বেতন স্কেল: (গ্রেড-১৫) ৯,৭০০-২৩,৪৯০ টাকা।

৪. পদের নাম: অ্যাকাউন্টস ক্লার্ক

পদসংখ্যা: ০১

বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৫. পদের নাম: সহকারী স্টোর কিপার

পদসংখ্যা: ০১

বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৬. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ০৪

বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৭. পদের নাম: সার্ভেয়ার

পদসংখ্যা: ০১

বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৮. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা: ০১

বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৯. পদের নাম: ড্রাফটসম্যান (অটোক্যাড অপারেটর)

পদসংখ্যা: ০৩

বেতন স্কেল: (গ্রেড-১৭) ৯,০০০-২১,৮০০ টাকা।

বয়সসীমা

১ এপ্রিল ২০২৬ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে থাকতে হবে।

আবেদনের নিয়ম—

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।

আবেদন ফি—

১–৮ নম্বর পদের জন্য আবেদন ফি ১০০ টাকা, সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা।

৯ নম্বর পদের জন্য আবেদন ফি ৫০ টাকা, সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

আবেদনের সময়সীমা—

আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ৫ এপ্রিল ২০২৬, বেলা ১২:০০টা।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৬ এপ্রিল ২০২৬, বিকেল ০৪:০০টা।

বিস্তারিত দেখুন এই ঠিকানায়।