বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। পৃথক তিন পদে জনবল নেবে কাউন্সিলটি।আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)
পদের সংখ্যা : ৩টি

কর্মস্থল : ঢাকা
চাকরির ধরন : স্থায়ী
প্রার্থীর ধরন : নারী-পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

বয়স : ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ১৮-৩২ বছর।বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি : রকেট, নগদ অথবা বিকাশের মাধ্যমে ১-৩ নং পদের জন্য ২২৩ টাকা অফেরতযোগ্য হিসেবে পাঠাতে হবে।

আবেদনের প্রক্রিয়া : আগ্রহীরা প্রার্থীরা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) এই https://erecruitment.bcc.gov.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি এবং ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ অক্টোবর, ২০২৬ ইং রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।