বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ডাকযোগে বা সরাসরি আবেদন করতে হবে।
বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি বিসিপিসিএল নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম: ড্রাইভার, গ্রেড–এ
শিক্ষাগত যোগ্যতা: আবেদনের জন্য প্রার্থীকে ন্যূনতম এসএসসি পাস হতে হবে। সেই সঙ্গে প্রার্থীর বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং শারীরিক সুস্থতা থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ (তিন) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনে বয়সসীমা: ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে সংশ্লিষ্ট কাজে অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের প্রক্রিয়া: পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত এবং প্রয়োজনীয় নথিপত্রসহ (শিক্ষাগত সনদের কপি, অভিজ্ঞতা সনদ, ছবি, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স ও নাগরিকত্ব সনদ) আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে ‘মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন), বিসিপিসিএল, ইউনিক ট্রেড সেন্টার (৫ম তলা), ৮ পান্থপথ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫’ এই ঠিকানায় পৌঁছাতে হবে।
আবেদন ফি: বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লি.–এর অনুকূলে ১০০/- (একশত) টাকার অফেরতযোগ্য পে-অর্ডার আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৯ ফেব্রুয়ারি ২০২৬ (অফিস চলাকালীন সময় পর্যন্ত)।
Discover more from CAREERBD
Subscribe to get the latest posts sent to your email.



