অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ বিদেশি শিক্ষার্থীদের ফুল ফ্রি স্কলারশিপ দেয়। এই বৃত্তির কেতাবি নাম ‘কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপ’। কমনওয়েলথভুক্ত দেশের শিক্ষার্থীরা স্নাতকোত্তরে ফুল ফ্রি এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। নির্ধারিত কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা যাবে এ বৃত্তি পেলে। এ বৃত্তির আবেদনের শেষ সময় ১৪ জানুয়ারি ২০২৬।
কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপ সার্কুলার
অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ বিশ্বের প্রথম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর একটি নেটওয়ার্ক। ১৯১৩ সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং এটি কমনওয়েলথজুড়ে উচ্চশিক্ষার প্রতিনিধিত্বকারী অনুমোদিত সংস্থা। কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপ কমনওয়েলথের যেকোনো জায়গা থেকে মেধাবী শিক্ষার্থীদের নতুন দক্ষতা বিকাশ, অন্য দেশে জীবনযাপনের অভিজ্ঞতা অর্জন এবং তাঁদের বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করার পাশাপাশি স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ করে দেয়।
স্কলারশিপের সুযোগ-সুবিধা—
*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে;
*প্রোগ্রামে মাসিক ভাতা প্রদান;
*গবেষণা সহায়তা প্রদান;
*যাতায়াতের জন্য বিমানভাড়া;
*বসবাসের জন্য ভাতা।
আবেদনের যোগ্যতা ও দরকারি কাগজপত্র—
*আবেদনকারীদের কমনওয়েলথভুক্ত দেশের নাগরিক হতে হবে;
*নির্দিষ্ট বয়সসীমা নেই;
*আবেদনকারীদের অবশ্যই আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের এবং কোর্সের মানদণ্ড পূরণ করতে হবে;
*একাডেমিক পেপারস;
*দুটি রেফারেন্স লেটার;
*স্টেটমেন্ট অব পারপাস;
*ইংরেজি ভাষা দক্ষতার সনদ (আইএলটিএস/মিডিয়াম অব ইনস্ট্রাকশনের সনদ);
*আবেদনকারীর সিভি।
ন পুরস্কার, বিজয়ী পাবে ১ লাখ ডলার
কমনওয়েলথভুক্ত দেশের শিক্ষার্থীরা স্নাতকোত্তরে ফুল ফ্রি এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেনছবি: ওয়েবসাইট থেকে নেওয়া
আবেদনের শেষ কবে—
আবেদনের শেষ সময় ১৪ জানুয়ারি ২০২৬।
আবেদনের পদ্ধতি
আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং আবেদনের পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
Discover more from CAREERBD
Subscribe to get the latest posts sent to your email.



