BPSC Circular – বিপিএসসি সার্কুলার

BPSC Circular – বিপিএসসি সার্কুলার

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) নন-ক্যাডার পদে ১৯ ধরনের ক্যাটাগরিতে মোট ১৪৭ জনকে নিয়োগ দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে ৫ম ও ৬ষ্ঠ গ্রেডের ৫ ধরনের পদে ১২ জন এবং ৯ম থেকে ১২তম গ্রেডের ১৪ ধরনের পদে ১৩৫ জন নিয়োগ দেওয়া হবে।

BPSC Circular

আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) ওয়েবসাইট অথবা টেলিটকের নির্ধারিত আবেদনসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম, গ্রেড, বেতন ও পদসংখ্যা

১. পদের নাম: সিস্টেম অ্যানালিস্ট (স্থায়ী/অস্থায়ী)

  • মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তর।
  • পদসংখ্যা: ৩টি (পদসংখ্যা বাড়তে পারে)।
  • বেতন স্কেল: ৮৬,০০০–১,৩৯,৭০০ টাকা (গ্রেড-৫)।

২. পদের নাম: রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (অস্থায়ী)

  • মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: ভূমি মন্ত্রণালয়ের আইসিটি সেল।
  • পদসংখ্যা: ১টি।
  • বেতন স্কেল: ৭১,০০০–১,৩৪,০০০ টাকা (গ্রেড-৬)।

৩. পদের নাম: সহকারী প্রধান স্থপতি (স্থায়ী)

  • মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
  • পদসংখ্যা: ২টি।
  • বেতন স্কেল: ৭১,০০০–১,৩৪,০০০ টাকা (গ্রেড-৬)।

৪. পদের নাম: প্রোগ্রামার (অস্থায়ী)

  • মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তর।
  • পদসংখ্যা: ১টি (পদসংখ্যা বাড়তে পারে)।
  • বেতন স্কেল: ৭১,০০০–১,৩৪,০০০ টাকা (গ্রেড-৬)।

৫. পদের নাম: জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) (অস্থায়ী)

  • মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পুলিশ হাসপাতালসমূহ।
  • পদসংখ্যা: ৫টি।
  • বেতন স্কেল: ৭১,০০০–১,৩৪,০০০ টাকা (গ্রেড-৬)।

৬. পদের নাম: আইন কর্মকর্তা (অস্থায়ী)

  • মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: স্বাস্থ্যসেবা বিভাগের অধীন ঔষধ প্রশাসন অধিদপ্তর।
  • পদসংখ্যা: ১টি।
  • বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।

৭. পদের নাম: বয়লার পরিদর্শক (স্থায়ী)

  • মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়।
  • পদসংখ্যা: ২টি।
  • বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।

৮. পদের নাম: সহকারী রেফ্রিজারেশন প্রকৌশলী (অস্থায়ী)

  • মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশন।
  • পদসংখ্যা: ১টি।
  • বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।

৯. পদের নাম: গবেষণা কর্মকর্তা (স্থায়ী)

  • মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়।
  • পদসংখ্যা: ১টি।
  • বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।

১০. পদের নাম: সাব-রেজিস্ট্রার (স্থায়ী)

  • মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।
  • পদসংখ্যা: ৮৪টি।
  • বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।

১১. পদের নাম: প্রটোকল অফিসার (অস্থায়ী)

  • মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
  • পদসংখ্যা: ১টি।
  • বেতন স্কেল: ৩২,০০০–৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)।

১২. পদের নাম: উপসহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (অস্থায়ী)

  • মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর।
  • পদসংখ্যা: ৭টি।
  • বেতন স্কেল: ৩২,০০০–৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)।

১৩. পদের নাম: সহকারী প্রটোকল অফিসার (অস্থায়ী)

  • মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগ।
  • পদসংখ্যা: ১টি।
  • বেতন স্কেল: ৩২,০০০–৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)।

১৪. পদের নাম: ফটো টেকনিশিয়ান (অস্থায়ী)

  • মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর।
  • পদসংখ্যা: ৩টি।
  • বেতন স্কেল: ৩২,০০০–৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)।

১৫. পদের নাম: সহকারী প্রশিক্ষক (স্থায়ী/অস্থায়ী)

  • মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের অধীন নিপোর্ট।
  • পদসংখ্যা: ৯টি।
  • বেতন স্কেল: ২৫,০০০–৬০,৫০০ টাকা (গ্রেড-১১)।

১৬. পদের নাম: সিনিয়র ইনস্ট্রাক্টর (ক্রাফট) (স্থায়ী)

  • মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: মহিলা বিষয়ক অধিদপ্তর।
  • পদসংখ্যা: ২টি (শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন)।
  • বেতন স্কেল: ২৫,০০০–৬০,৫০০ টাকা (গ্রেড-১১)।

১৭. পদের নাম: সিনিয়র ইনস্ট্রাক্টর (ক্রাফট) (স্থায়ী)

  • মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: মহিলা বিষয়ক অধিদপ্তর।
  • পদসংখ্যা: ২টি (শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন)।
  • বেতন স্কেল: ২৫,০০০–৬০,৫০০ টাকা (গ্রেড-১১)।

১৮. পদের নাম: সিনিয়র ইনস্ট্রাক্টর (হোম সায়েন্স) (স্থায়ী)

  • মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: মহিলা বিষয়ক অধিদপ্তর।
  • পদসংখ্যা: ২টি (শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন)।
  • বেতন স্কেল: ২৫,০০০–৬০,৫০০ টাকা (গ্রেড-১১)।

১৯. পদের নাম: নার্স মিডওয়াইফ (অস্থায়ী)

  • মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের অধীন নিপোর্ট।
  • পদসংখ্যা: ১৯টি।
  • বেতন স্কেল: ২৪,৩০০–৫৮,৭০০ টাকা (গ্রেড-১২)।

আবেদনের বয়সসীমা

পদভেদে আবেদনকারীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। বয়সের ক্ষেত্রে প্রার্থীদের নিচের নির্দেশনাগুলো অনুসরণ করতে হবে:

  • ১ ও ৫ নম্বর পদের জন্য সর্বোচ্চ বয়স ৪০ বছর।
  • ২, ৩ ও ৪ নম্বর পদের জন্য সর্বোচ্চ বয়স ৩৫ বছর।
  • ৬ থেকে ১৯ নম্বর পদের জন্য সর্বোচ্চ বয়স ৩২ বছর।
  • তবে ৯ নম্বর পদের ক্ষেত্রে সরকারি চাকরিতে কর্মরত প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর।

আবেদন ফি

নিয়োগ বিজ্ঞপ্তিতে পদ অনুযায়ী আবেদন ফি নির্ধারণ করা হয়েছে।

  • ১ থেকে ১৪ নম্বর পদের জন্য আবেদন ফি ২০০ টাকা।
  • অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে ১ থেকে ১৪ নম্বর পদের আবেদন ফি ৫০ টাকা।
  • ১৫ থেকে ১৯ নম্বর পদের জন্য আবেদন ফি ১৫০ টাকা।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নির্ধারিত নিয়ম অনুসরণ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার আগে সংশ্লিষ্ট পদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমা, অন্যান্য শর্ত এবং আবেদন ফি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া জরুরি।

আবেদন করতে নিচের ওয়েবসাইটে প্রবেশ করুন:

আবেদন জমা দেওয়ার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করুন এবং আবেদনপত্রের কপি ও প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করুন।

Similar Posts

Leave a Reply