জুডিশিয়াল সার্ভিস কমিশন নিয়োগ

জুডিশিয়াল সার্ভিস কমিশন নিয়োগ

জুডিশিয়াল সার্ভিস কমিশন নিয়োগ

জেলা জজ ও অধস্তন আদালত বা ট্রাইব্যুনালসমূহের রাজস্ব খাতভুক্ত ১৪ থেকে ২০তম গ্রেডের ১ হাজার ১৫২টি পদে নিয়োগ দেওয়া হবে। গত বৃহস্পতিবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তিটি প্রকাশ করে। আবেদনের শেষ সময় ৯ ডিসেম্বর ২০২৫।

জুডিশিয়াল সার্ভিস কমিশন নিয়োগ

পদের নাম ও বিবরণ:

১. সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২৮৪

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; সাঁটলিপির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ।

বেতন স্কেল ও গ্রেড: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

২. বেঞ্চ সহকারী

পদসংখ্যা: ৩৫

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৩. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ২৫৩

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার ব্যবহারে দক্ষতা; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ।

বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৪. গাড়িচালক

পদসংখ্যা: ২২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; ড্রাইভিংয়ের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ; মোটরগাড়ি চালানোর বৈধ লাইসেন্সধারী হতে হবে; অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৫. জারিকারক

পদসংখ্যা: ১৫৭

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল ও গ্রেড: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

৬. অফিস সহায়ক

পদসংখ্যা: ৪০১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল ও গ্রেড: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা: ১ নভেম্বর ২০২৫ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বিভাগীয় প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর।

আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://bjsccr.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন ফি: ১ থেকে ৪ নম্বর পদের জন্য আবেদন ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা;

৫ ও ৬ নম্বর পদের জন্য আবেদন ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

*অনগ্রসর নাগরিকের (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী) সব গ্রেডের জন্য আবেদন ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

আবেদন শেষ: ৯ ডিসেম্বর ২০২৫,


Discover more from CAREERBD

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Close
JOBSBD
INFOBD
PORTAL
FORUM
Scroll to Top