এভারকেয়ার হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি
Basic Information
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এভারকেয়ার হাসপাতাল ঢাকা (পূর্বের: অ্যাপোলো হাসপাতাল ঢাকা)। প্রতিষ্ঠানটির ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স বিভাগ সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। শনিবার, ১০ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।
এভারকেয়ার হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে এভারকেয়ার হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: এভারকেয়ার হাসপাতাল ঢাকা
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ: ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং, ফাইন্যান্স বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: মাসিক আর্থিক বিবরণী এবং ব্যবস্থাপনা প্রতিবেদন, দৈনিক রাজস্ব প্রতিবেদন প্রস্তুত ও পর্যালোচনা করা এবং রাজস্বের হিসাব নির্ভুল নিশ্চিতে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৪ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২৭ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৮ অক্টোবর ২০২৬