ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ‘ট্রেইনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (টিসিডিও)’ পদে জনবল নেবে। দারিদ্র্য ও বৈষম্যের মধ্যে বসবাসরত মানুষের পাশে থেকে মাঠপর্যায়ে কাজ করতে আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে পদটিতে আবেদন করতে পারবেন।

ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

পদের নাম: ট্রেইনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (টিসিডিও)

পদসংখ্যা: নির্ধারিত নয়

কর্মস্থল: ব্র্যাকের মাঠ কার্যালয়।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সব পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি অথবা জিপিএ/সিজিপিএ ২.৫০ থাকতে হবে।

অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা

মাইক্রোফাইন্যান্সে অভিজ্ঞ কর্মী এবং বিক্রয় বা বিপণন সংস্থায় বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে মোটরসাইকেল চালনায় পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতনকাঠামো ও সুবিধাসমূহ

• শিক্ষানবিশকালীন বেতন: প্রথম ৬ মাসের শিক্ষানবিশকালে সাকুল্যে মাসিক বেতন হবে ২৮,০০০ টাকা।

• স্থায়ীকরণের পর বেতন: ৬ মাসের শিক্ষানবিশকাল সফলভাবে শেষ করার পর চাকরি নিয়মিত হলে মাসিক বেতন বৃদ্ধি পেয়ে হবে ৩৪,৫৪৬ টাকা।

• অন্যান্য সুযোগ-সুবিধা: উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মাতৃত্বকালীন ছুটি, স্বাস্থ্য ও জীবন বিমা, মোটরসাইকেল ভাতা, যাতায়াত ভাতা দেওয়া হবে।    

• ইনসেনটিভ ও পদোন্নতি: পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ইনসেনটিভ, বোনাস, বেস্ট অ্যাওয়ার্ড এবং প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী দ্রুত পদোন্নতি ও ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে।    

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা ব্র্যাকের অফিশিয়াল ক্যারিয়ার–সম্পর্কিত ওয়েবসাইটের (https://careers.brac.net/) মাধ্যমে কিংবা বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১০ নভেম্বর ২০২৬

To apply for this job email your details to www.careerbd.net@gmail.com