পুলিশ লাইন্স একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি

পুলিশ লাইন্স একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুলিশ লাইন্স একাডেমি (নীলফামারী)। শিক্ষা প্রতিষ্ঠানটি সহকারী শিক্ষক (গণিত) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ০১ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। খামের উপরে পদ ও বিষয়ের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। 

পুলিশ লাইন্স একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম: পুলিশ লাইন্স একাডেমি, নীলফামারী

পদের নাম: সহকারী শিক্ষক (গণিত)- বাংলা মাধ্যম

পদসংখ্যা: ০২টি  

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর।

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা 

অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: শিক্ষা প্রতিষ্ঠানে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: ২২ থেকে ৪০ বছর

কর্মস্থল: নীলফামারী (সদর)

বেতন: দশম গ্রেড

অন্যান্য সুবিধা: ১/২ বছর শিক্ষানবিশকাল শেষে স্থায়ীকরণের পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও বিধি অনুযায়ী দশম গ্রেডের সুবিধাসহ ১৫% বাড়ি ভাড়া, বার্ষিক ৫% ইনক্রিমেন্ট, ১০% প্রভিডেন্ট ফান্ড ও প্রতিষ্ঠান কর্তৃক ৫% আউটফিট ভাতা প্রাপ্ত হবেন। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ০১ নভেম্বর ২০২৬